রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা হতে যাচ্ছে ‘যমুনা’, আগামী সপ্তাহেই গুলশানে ফিরছেন ড. ইউনূস সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাজনৈতিক আইনি মারপ্যাঁচে বর্তমান সরকার: একটি বিশ্লেষণ ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি: বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক খাত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জনস্রোত: ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা পবিত্র রমজানে জেনে নিন আজকের নামাজের সময়সূচি ২১-এর প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

নড়াইল প্রতিনিধি॥
নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে আশরাফুল আলম অবিবাহিত ছিলেন। তিনি গত কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয় এবং সুস্থ বোধ করায় গত শুক্রবার তিনি বাড়ি ফেরেন। তবে শনিবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আশরাফুল আলম আশরাফ লোহাগড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর (বিকেল ৫টায়) লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102