রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রমজান সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আর নেই আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই: আমানউল্লাহ আমান নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা হতে যাচ্ছে ‘যমুনা’, আগামী সপ্তাহেই গুলশানে ফিরছেন ড. ইউনূস সংবিধান সংস্কার পরিষদের শপথ ও রাজনৈতিক আইনি মারপ্যাঁচে বর্তমান সরকার: একটি বিশ্লেষণ ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি: বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক খাত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে জনস্রোত: ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা পবিত্র রমজানে জেনে নিন আজকের নামাজের সময়সূচি ২১-এর প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের শ্রদ্ধা

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দিবাগত রাত ১২টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।

শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102