সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত: কে পেলেন কোন মন্ত্রণালয়?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে দেশে পঞ্চম বারের মতো সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিচে পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হলো:
মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন যারা:

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২. আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়।

৩. সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৪. ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

৬. আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

৭. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট): পররাষ্ট্র মন্ত্রণালয়।

৮. আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

১০. মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়।

১১. নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১২. খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

১৩. আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১৪. জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১৫. মোহাম্মদ আমিন উর রশীদ: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়।

১৬. আফরোজা খানম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়।

১৮. আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১৯. মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

২০. জাকারিয়া তাহের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

২১. দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

২২. আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

২৪. ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

২৫. শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন যারা:

১. এম রশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

২. অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

৩. মো. শরিফুল আলম: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

৪. শামা ওবায়েদ ইসলাম: পররাষ্ট্র মন্ত্রণালয়।

৫. সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়।

৬. ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি মন্ত্রণালয়।

৭. ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ মন্ত্রণালয়।

৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

৯. নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১০. ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১১. এম ইকবাল হোসেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১২. এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

১৩. আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

১৪. ববি হাজ্জাজ: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১৫. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১৬. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

১৭. হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়।

১৮. মো. আব্দুল বারী: জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯. মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২০. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২১. ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

২২. ফারজানা শারমীন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

২৩. শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; ধর্ম এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102