সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান দক্ষিণাঞ্চলবাসী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ Time View

নিজস্ব সংবাদদাতা ॥
সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান পটুয়াখালীর সর্বস্তরের জনগণ ও দক্ষিণাঞ্চলবাসী। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৫ বিএনপির শাসনামলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ও তিনি নিষ্ঠা,সততা ও দায়িত্বশীলতার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ওই আমলে তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেছেন।

সাধারণ মানুষের ধারণা, আলতাফ হোসেন চৌধুরী একটি বাহিনীর প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মন্ত্রণালয় পরিচালনায় তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। সেই সাথে তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং দায়িত্বশীল একজন মানুষ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেলে দেশবাসী যেমন পাবেন নিরাপত্তা তেমনি নির্বিঘ্নে করতে পারবেন চলাফেরা। তাই দক্ষিণ অঞ্চল বাশির দাবি জননেতা তারেক রহমানের কাছে যে, সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হোক।

দক্ষিণাঞ্চলের একাধিক সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে, সাবেক এই কর্মকর্তা যেমন একজন বিচক্ষণ ও সুশিক্ষিত তেমনি তিনি যথেষ্ট দায়িত্ববান। এরকম একজন মানুষকে স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তাইতো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান ও ভাবি প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে তাদের দাবি আলতাফ হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102