সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

হাতিয়ায় সহিংসতা ও হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর ধারাবাহিক বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এনসিপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নিয়ে বাংলামোটর থেকে শাহবাগ অভিমুখে অগ্রসর হন।

মিছিল চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এ সময় তাদের কণ্ঠে ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’- এমন সব আক্রমণাত্মক ও প্রতিবাদী স্লোগান শোনা যায়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও হামলা-মামলা চালিয়ে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। তারা অবিলম্বে হাতিয়ায় শান্তি ফিরিয়ে আনা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102