রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

কুষ্টিয়া-১ দৌলতপুর আসন দেড় যুগ পর দুর্গ পুনরুদ্ধার বিএনপির

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ Time View

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ॥
দেড় যুগের বেশি সময় পর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে নিজেদের এই রাজনৈতিক দুর্গ পুনরুদ্ধার করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-১ আসনের মোট ১৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপি, জামায়াতসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এই আসনে বিএনপির শক্ত অবস্থানের ইতিহাস রয়েছে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আহসানুল হক মোল্লা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করে টানা তিনবার আসনটি ধরে রাখেন। ২০০৪ সালে তাঁর মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে তাঁর ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ সময়ে আসনটি বিএনপির হাতছাড়া ছিল।

ভোট গ্রহণ চলাকালে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। তবে বিকেলের দিকে কিছুটা কমে আসে ভোটার উপস্থিতি। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জয়ের প্রতিক্রিয়ায় রেজা আহমেদ বলেন, ‘আমি শুধু বিএনপির এমপি নই, আমি সবার এমপি। এ বিজয় দৌলতপুরের মানুষের বিজয়।’ সেসময় তিনি দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলায় নাজড়ানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102