রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

নড়াইল-১ আসনে বিএনপি, নড়াইল-২ আসনে জামায়াত বিজয়ী

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ Time View

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইলের দুটি আসনের মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ফলাফলে নড়াইল-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতিক নিয়ে ১১২ টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে ১১২ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে ১৪৮ টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২হাজার ৭৮১ জন।

নড়াইলের দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102