শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

পঞ্চগড়-১: নওশাদ জমিরের পক্ষে ধানের শীষের গণজোয়ার, কাল মাঠে নামছেন জমির উদ্দিন সরকার

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ Time View

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি, অনলাইন ডেস্ক ॥
পঞ্চগড়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। তৃণমূলের তৎপরতা, জনসংযোগ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। দলীয় নেতাকর্মীদের নিরলস প্রচারণা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমর্থনের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা, উঠান বৈঠক ও নানা প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন নওশাদ জমির। স্থানীয় কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ভোটারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যিক সম্ভাবনা অবহেলিত। তাই তারা এবার নতুন ও শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের স্বপ্ন দেখছেন।

সদর উপজেলার কৃষক আবু তালেব বলেন, “সেচ ব্যবস্থা ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য আমাদের প্রধান দাবি। ধানের শীষের প্রার্থীর ওপর আমাদের আস্থা আছে, তাই তাকেই ভোট দেব।” তরুণ ভোটার সজিবের মতে, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য ব্যারিস্টার নওশাদ জমিরই যোগ্য প্রতিনিধি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। তবে এই আসনে প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী সারজিস আলমও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তের সমীকরণ ও ভোটের দিন ভোটার উপস্থিতির ওপরই নির্ভর করছে চূড়ান্ত ফলাফল।

জমির উদ্দিন সরকারের আগমনে নতুন উদ্দীপনা:
বিএনপি নেতা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, “পঞ্চগড়ের উন্নয়নের অন্যতম কারিগর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আগামীকাল থেকে তাঁর পুত্র নওশাদ জমিরের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় নামছেন। বর্ষীয়ান এই নেতার উপস্থিতি সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে নতুন এক গণজোয়ারের সৃষ্টি করবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102