সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে: মির্জা ফখরুল শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চায় আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে যাবেন-গয়েশ্বর রায় ‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে: মির্জা ফখরুল

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

মোঃ বিপ্লব রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই- দেশ ও রাষ্ট্রের সংস্কার চাই কি না। যারা সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভ্যানে চড়ে হাট ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন বিএনপির মহাসচিব।

সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। তারা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে অবশ্যই রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট।

তিনি বলেন, এই গণভোটে কোনো জটিল প্রশ্ন নেই। একটাই প্রশ্ন- আপনি কি সংস্কার চান, নাকি চান না। যারা সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। যারা চান না, তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই। তাই আমি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ আর পুরোনো পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় না। জনগণ একটি নতুন, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়। আর মাত্র তিন দিন পরই জনগণ সিদ্ধান্ত নেবে- এই দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না?- প্রশ্ন রাখেন তিনি। তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি পুরোনো রাজনীতির ধারার বাইরে এসে নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিতে চান। আমরা পুরোনো ব্যর্থ রাজনীতির পরিবর্তে নতুন নেতৃত্বকেই সমর্থন করি।

তিনি আরও বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ পরিচালনা করবেন। যিনি জনগণের কথা শুনবেন, গণতন্ত্র ফিরিয়ে আনবেন এবং রাষ্ট্রকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাবেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। বিএনপি বিশ্বাস করে-এই দেশ সব ধর্মের, সব মানুষের।

শেষে তিনি বলেন, আসুন, সবাই মিলে পরিবর্তনের পক্ষে অবস্থান নেই। দেশ ও রাষ্ট্র সংস্কারের জন্য ধানের শীষে ভোট দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102