বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ Time View

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকায় বইছে উৎসবমুখর হাওয়া। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী। তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ণাঢ্য গণসংযোগ ও পথসভা করেন। মমিন আলী ও তার কর্মী-সমর্থকরা এদিন বালুরচর, লতিব্দী, রসুনিয়া ও রাজানগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগ শেষে আয়োজিত বিভিন্ন পথসভায় বক্তব্য দেন আলহাজ্ব মমিন আলী। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, “জনগণ যদি আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়ী করে, তবে আমি মুন্সীগঞ্জ-১ আসনকে একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব।”

পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তিনি আগামী নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102