বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৭২ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
অব্যাহত ইসরাইল আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দুপুরে পৌর শহরের আট গ্যালারি এলাকায় তাদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় দিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তানভীর রহমান তাকি,
যুব আন্দোলন সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি আব্দুস সবুর আলীফ, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ অন্যান্যরা।

এ সময় নেতারা বলেন দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইজরাইলি পণ্য বয়কট করতে হবে। সেই সাথে বর্তমান সরকারকে ইসরাইলি পণ্যের বয়কটের আহ্বান জানান নেতারা।

বিক্ষোভ সমাবেশের আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102