রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার ৬

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪৬ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মে) রাতে উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব শিববাড়ী গ্রামের কৃষ্ণ কান্ত সরকারের ছেলে যুগল কুমার সরকার (৪৮), দুলু মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৮), পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের দছির উদ্দিন ব্যাপারীর ছেলে মাহালম (৪৫), কাছিমুদ্দিনের ছেলে সরোয়ার্দ্দি (৪০), ধরনীবাড়ি ইউনিয়নের মালতীবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে শামীম মিয়া (৩০) ও একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম(২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল হাকিম, রকিব, কং হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার(১৭ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102