নিজস্ব প্রতিবেদক, ঢাকা, অনলাইন ডেস্ক ॥
রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচি থাকে। এসব কর্মসূচির কারণে প্রায়ই ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দেয়, যার ফলে সাধারণ মানুষকে পোহাতে হয় চরম ভোগান্তি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘর থেকে বের হওয়ার আগে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা:
বিএনপির কর্মসূচি
আলোচনা সভা: সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
কবর জিয়ারত: দুপুর সাড়ে ১২টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন বেগম সেলিমা রহমান।
নির্বাচনী প্রচারণা: বেলা ১১টায় রাজধানীর দেওয়ান পাড়া ভাসানটেক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
রাজশাহীতে সমাবেশ: এদিকে রাজধানীর বাইরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে দুপুর ২টায় বড় ধরনের জনসভা করবেন তারেক রহমান।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
জনসভা: দুপুর ২টায় মিরপুর-১ এলাকার ওয়াক-আপ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।