বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের

একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোটের ফল: ইসি সচিব

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সঙ্গে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টাল ব্যালট ও ভোট গণনা
সচিব জানান, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো শুরু হয়েছে। এই তালিকায় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা রয়েছেন।

ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা পৃথকভাবে হলেও দুটি প্রক্রিয়া পাশাপাশি চলবে।” তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সচিব ব্যাখ্যা করে বলেন, সাধারণত প্রতি সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র থাকে এবং কেন্দ্রের রিটার্নিং অফিসার দ্রুত ফল ঘোষণা করতে পারেন। কিন্তু পোস্টাল ব্যালট পুরো জেলার হিসেবে গণনা করা হয়। কোনো কোনো জেলায় পোস্টাল ব্যালটের সংখ্যা ৫-৬টি কেন্দ্রের সমান হয়ে থাকে। ফলে একজন রিটার্নিং অফিসারের পক্ষে সেই বিপুল পরিমাণ ব্যালট নির্ভুলভাবে গণনা করতে কিছুটা সময় লাগা স্বাভাবিক।

আচরণবিধি নিয়ে নতুন নির্দেশনা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির বিষয়ে সচিব এক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সরাসরি নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করলে দাপ্তরিক প্রক্রিয়ার কারণে ১-৩ দিন সময় নষ্ট হয়, যা অনেক ক্ষেত্রে অভিযোগের গুরুত্ব কমিয়ে দেয়।

দ্রুত প্রতিকারের জন্য তিনি বলেন, “দেশের ৩০০ আসনেই ‘ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ রয়েছে। আচরণবিধি ভঙ্গের অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কমিটি বা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করলে দ্রুত নিষ্পত্তি হবে। তবে অভিযোগের একটি অনুলিপি ইসি-তে সংযুক্ত করলে আমরা সেটি ফলোআপ করতে পারব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102