বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দৈনিক একুশের চেতনার প্রধান উপদেষ্টা হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল করিম

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা॥
জনপ্রিয় দৈনিক ‘একুশের চেতনা’ পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রেজাউল করিম। সংবাদপত্রের গুণগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও গতিশীল করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

জনাব মোঃ রেজাউল করিম দেশের একজন সফল উদ্যোক্তা এবং জনশক্তি রপ্তানি খাতের পরিচিত মুখ। তিনি ‘হাসিব সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার’ এবং ‘হাসিব ট্রাভেলস এন্ড ট্যুরস’-এর কর্ণধার। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার বিশেষ অবদান রয়েছে।

এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জনাব মোঃ রেজাউল করিম বলেন, “দৈনিক একুশের চেতনা পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ধন্যবাদ জানাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ মিরন খন্দকার মহোদয়কে। আমি আমার মেধা, অভিজ্ঞতা ও শ্রম কাজে লাগিয়ে এই পত্রিকার সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকব।”

এদিকে জনাব মোঃ রেজাউল করিম প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, তার সুযোগ্য দিকনির্দেশনা ও সার্বিক উন্নয়নের মাধ্যমে পত্রিকাটি দেশ ও জনগণের কথা বলতে আরও সাহসী ও কার্যকর ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102