বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭১ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় পৌঁছান।

সাক্ষাৎকালে জনাব তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এর আগে সন্ধ্যায় জনাব তারেক রহমানের যাতায়াত ঘিরে বিশেষ প্রস্তুতি দেখা যায়। তিনি সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে নিজস্ব বাসভবনে যান। সেখানে মাত্র কয়েক মিনিট অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ সংবলিত একটি বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। দীর্ঘ সময় পর সপরিবারে তারেক রহমানের প্রধান উপদেষ্টার বাসভবনে আগমন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102