শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

কেরানীগঞ্জে ইপিআই ড্রাই স্টোর নির্মাণ কাজের উদ্বোধন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ Time View

কেরানীগঞ্জ, প্রতিনিধি॥
ঢাকার কেরানীগঞ্জে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ইপিআই ড্রাই স্টোর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। একই দিনে তিনি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর এলাকায় ইউনিসেফের সহযোগিতায় ন্যাশনাল ইপিআই ড্রাই স্টোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে অধ্যাপক ডা. মো. আবু জাফর কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগরের একেবারে কাছাকাছি হওয়ায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় জনবলের ঘাটতির কারণে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ইপিআই ড্রাই স্টোর প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সংরক্ষণাগারটি নির্মিত হলে টিকা ও টিকাসংশ্লিষ্ট উপকরণ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক হবে। এর মাধ্যমে জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শক ও উন্নয়ন) ডা. শেখ সাইদুর রহমান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকাদ্দেস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102