বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশনেত্রী খালেদা জিয়া; জানাজা বুধবার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বুধবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।

জানাজা ও দাফন আইন উপদেষ্টা জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে সংসদ ভবন এলাকা সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

“শোকের ছায়া” তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর রাজনৈতিক দীর্ঘ পথচলা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করছে। জানাজায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102