বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শিল্পী সমিতির নির্বাচনে ফিরছেন আহমেদ শরীফ, লড়তে চান সভাপতি পদে

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ Time View

এফডিসি প্রতিনিধি, বিনোদন ডেস্ক ॥
ঢাকা , ২৪ ডিসেম্বর, ২০২৫: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই শোবিজ অঙ্গনে বাড়তি উত্তেজনা আর নতুন সব সমীকরণ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও খল চরিত্রের অঘোষিত সম্রাট আহমেদ শরীফ। দীর্ঘ বিরতির পর আবারও শিল্পী সমিতির নেতৃত্বে আসার জোরালো আভাস দিয়েছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেন এই জ্যেষ্ঠ অভিনেতা। তিনি জানান, বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে আমেরিকা থেকে দেশে অবস্থান করলেও শিগগিরই আবার সেখানে ফিরে যাবেন। তবে নির্বাচনের আগেই তিনি পুনরায় দেশে ফিরবেন এবং নির্বাচনের মাঠে সক্রিয় থাকবেন।

শক্তিশালী প্যানেলের প্রস্তুতি আহমেদ শরীফ জানান, তিনি একা নন, বরং শিল্পী সমিতির সামগ্রিক উন্নয়ন ও সাধারণ সদস্যদের কল্যাণে নিবেদিতপ্রাণ শিল্পীদের নিয়ে একটি শক্তিশালী প্যানেল গঠনের পরিকল্পনা করছেন। আলাপচারিতার এক পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার সরাসরি ইচ্ছা পোষণ করেন।

তবে প্যানেলের পূর্ণাঙ্গ রূপ রেখা নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ তিনি। আহমেদ শরীফ বলেন:

“সবার সঙ্গে আলোচনা চলছে। আমরা এমন একটি টিম গঠন করতে চাই যারা প্রকৃতপক্ষেই শিল্পী ও এই সংগঠনের স্বার্থে কাজ করবে। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা সবাইকে ঘটা করে জানানো হবে।”

অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাবর্তন আহমেদ শরীফের নির্বাচনে আসার খবরে এফডিসিপাড়ায় বইছে নতুন হাওয়া। উল্লেখ্য, তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় সংগঠন পরিচালনার এই বিশাল অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

গত কয়েক বছরের অস্থিরতা কাটিয়ে আহমেদ শরীফের মতো একজন অভিজ্ঞ অভিভাবক নেতৃত্বে এলে সমিতির কার্যক্রমে স্থবিরতা কাটবে বলে আশা করছেন সাধারণ ভোটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102