বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কেরানীগঞ্জে ফরমালিন দিয়ে ফল পাকানোর দায়ে ৯ ব্যবসায়ীকে অর্থদণ্ড

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ Time View
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আড়তে রাসায়নিক ও ফরমালিন ব্যবহার করে ফল পাকানোর দায়ে নয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও উমর ফারুক বলেন, বিগত কয়েকদিন ধরে রাজেন্দ্রপুর আড়তে রাসায়নিক ও ফরমালিন দিয়ে অপরিপক্ক ফল ও সবজি পাকানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে ওই আড়তের ব্যবস্থাপকসহ নয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জিনজিরা এলাকায় একটি অবৈধ হারপিক ও গুড়া সাবান উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা আলী আকবর সুহেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসমাত আহমেদ ও মাহবুব রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102