বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথায় ৪০ পেঁয়াজ চাষিকে প্রকাশ্যে ঋণ দিল কৃষি ব্যাংক

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে স্থানীয় চাষিদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঋণের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক সালথা বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যা এবং সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস।

ব্যাংক কর্মকর্তারা জানান, পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং আর্থিক সংকট দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন উপজেলার চারটি ইউনিয়নের মোট ৪০ জন পেঁয়াজ চাষির হাতে এক বছর মেয়াদী ঋণের চেক তুলে দেওয়া হয়। প্রকাশ্যে এই ঋণ বিতরণ কার্যক্রমের ফলে সাধারণ কৃষকদের মধ্যে উৎসাহ ও ব্যাংকিং সেবার প্রতি স্বচ্ছতা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102