শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

পারিবারিক কলহের জেরে মাকে শ্বাসরোধে হ ত্যা, ধামরাইয়ে ছেলে গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

অপরাধ ডেস্ক ॥
ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাই পৌর এলাকার দক্ষিণপাড়ায় পারিবারিক কলহের জেরে নিজ হাতে মাকে শ্বাসরোধ করে হ ত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মানিক সরকারকে (৩৫) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

নি হত নারী জোৎস্না রাণী সরকার (৬৫) দক্ষিণপাড়া এলাকার বিদু সরকারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার দক্ষিণপাড়া সরকারি কলেজের পশ্চিম পাশে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মানিক সরকার তার মা জোৎস্না রাণী সরকারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে পারিবারিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক সরকার তার মায়ের গলা ও মুখ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শ্বাসরোধ হয়ে জোৎস্না রাণী সরকারের মৃত্যু হয়।

ঘটনার পর পরই মানিক তার মায়ের লা শের পাশে বসে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জোৎস্না রাণীকে দ্রুত ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লা শ উদ্ধার করে। সোমবার সকালেই ম রদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে লক্ষী রাণী মজুমদার বাদী হয়ে মানিক সরকারের বিরুদ্ধে ধামরাই থানায় একটি হ ত্যা মামলা (মামলা নং-১৫) দায়ের করেছেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেপ্তারের পর নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাকে হ ত্যার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102