বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নারী সহিংসতা বন্ধের দাবিতে কেরানীগঞ্জে পোশাক শ্রমিকদের রোড মার্চ

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি॥
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য রোড মার্চ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে পোশাক শিল্পের নারী-পুরুষ শ্রমিকরা কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) এবং কেরানীগঞ্জ ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ পোশাকপল্লি এলাকায় এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রাটি পোশাকপল্লির আগানগর ও পূর্ব আগানগর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তৈরি পোশাক কারখানায় কর্মরত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শ্রমিক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী সহিংসতা এবং হয়রানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি
কর্মসূচিতে অংশগ্রহণ করে কেরানীগঞ্জ ক্ষুদ্র গার্মেন্টস শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ইকবাল হাসান উদ্বেগ প্রকাশ করে বলেন, “তৈরি পোশাক শিল্পে কর্মরত অনেক নারী শ্রমিক এখনো মৌখিক ও শারীরিক হয়রানির শিকার হচ্ছেন। এই ধরনের পরিস্থিতি রোধ করার জন্য প্রতিটি কারখানায় অবিলম্বে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা জরুরি।”

তিনি আরও জোর দিয়ে বলেন যে, নিরাপদ কর্মপরিবেশ প্রতিটি নারীর মৌলিক অধিকার। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের প্রতি কোনো ধরনের অন্যায়ই কোনো মূল্যে মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাঁরা
এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রোগ্রাম সমন্বয়কারী এ এইচ এম মোরশেদ, জেষ্ঠ্য প্রোগ্রাম কর্মকর্তা সরোয়ার আলম, কেরানীগঞ্জ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম সরোয়ার, এবং লেবার ফেডারেশনের জনসংযোগ কর্মকর্তা আল ইমরান হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102