বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

‘হাতি মেহমান, ক্ষতি নয়’: আনোয়ারা-বাঁশখালীতে ফসলের ক্ষতিপূরণ বিতরণ ও প্রশিক্ষণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ॥
চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী অঞ্চলে বন্য হাতির উপদ্রবে ক্ষতিগ্রস্তদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা ও আনোয়ারা বন বিভাগের দায়িত্বে থাকা আনিসুজ্জামান শেখ বন্য হাতির ক্ষতি না করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হাতিকে ‘মেহমান’ হিসেবে উল্লেখ করে বলেন, মেহমান এসে ফসল খেয়ে ফেললেও তাদের কোনো ক্ষতি করা উচিত নয়, কারণ ফসলের ক্ষতি হলে সরকার তার ক্ষতিপূরণ দেবে।

তিনি স্পষ্টভাবে বলেন, “হাতি আপনাদের মেহমান। মেহমান এসে ফসল খেয়ে ফেললেও তাদের কোনো ক্ষতি করবেন না। ফসলের ক্ষতি হলে সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেবে। কেউ যেন হাতির ক্ষতি না করে।”

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

চেক বিতরণ ও প্রশিক্ষণ
সভাপতিত্ব: আনিসুজ্জামান শেখ

প্রধান অতিথি: আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

উপস্থিতি: রেঞ্জ অফিসার মাজহারুল ইসলাম ও মো. ফোরকান মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে মোট ১১ জন ক্ষতিগ্রস্তকে ৪ লাখ ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

চেক বিতরণের পর, মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আইন ও বিধিমালা–সম্পর্কিত একটি দিনব্যাপী প্রশিক্ষণও প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102