বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি

পোশাকশিল্প পেশাজীবীদের সংগঠন বিডিআরএমজিপি-এফএনএফ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: উষ্ণ মিলনমেলায় অভিজ্ঞতা বিনিময়

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ (বিডিআরএমজিপি) এফএনএফ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৯ নভেম্বর ২০২৫, শুক্রবার, সন্ধ্যায় রাজধানীর উত্তরাস্থ সেক্টর-১১ এর রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্টে অনাড়ম্বর আয়োজনে উদযাপিত হয়েছে। শীতের আগমনীর এই সময়ে ছোট পরিসরের এই আয়োজনটি সদস্যদের জন্য এক উষ্ণ মিলনমেলায় পরিণত হয়।

ফাউন্ডেশনের পাঁচ বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম, হেড অফ অপারেশন্স মো. রাজিবুল ইসলাম, জেনারেল সেক্রেটারি সোহেল রানা সবুজ, প্রেসিডেন্ট (২০২৫-২৬) মোজাদ্দেদুল ইসলাম লাবিব সজিব, লাইফ টাইম মেম্বার আব্দুল্লাহ আল মামুন এবং উপদেষ্টা নাসির মাহমুদ পারভেজ।

এছাড়াও, প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস জুই, সাদ্দাম হোসেন জনি, রাহেলা লতা, সালমা আক্তার মেঘলা, জাহিদ হোসেন, সৈয়দ ইরফান ও মুন্না সিরাজী। নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজওয়ানা শশি ও সাদিয়া আফরোজ।

কেক কাটা ও নৈশভোজের পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সদস্যরা গত পাঁচ বছরে বিডিআরএমজিপি-এফএনএফ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষত, পেশাদারী নেটওয়ার্কিং (প্রফেশনাল নেটওয়ার্কিং), প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক উদ্যোগ (ওয়েলফেয়ার), কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এবং পরিবেশগত স্থায়িত্ব সংক্রান্ত উদ্যোগগুলোর ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষদিকে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সংগঠনের বার্ষিক আয়োজন ‘৫ম গেটটুগেদার ২০২৫’-এর সার্বিক সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102