শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি

ধামরাইয়ের ইতিহাসে ‘জনবান্ধব’ ইউএনও মামনুন আহমেদ অনিকের বর্ণাঢ্য বিদায়

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

ধামরাই প্রতিনিধি ॥
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক তাঁর সফল ও দক্ষ দায়িত্ব পালন শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী বদলিজনিত বিদায় নিয়েছেন। ধামরাইয়ের ইতিহাসে অন্যতম সফল ইউএনও হিসেবে তাঁর কর্মপ্রয়াস, সততা ও দায়িত্ববোধ এখানকার আপামর জনসাধারণের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।

বিদায়ী এই কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনকালে ছিলেন সদাহাস্যোজ্জ্বল, বিনয়ী, অমায়িক ও সহজ-সরল ব্যবহারের মানুষ। জনসেবার প্রতি তাঁর আন্তরিকতা উপজেলার অবহেলিত বিভিন্ন সেক্টরে নতুন গতি সঞ্চার করেছে। সাধারণ মানুষের সমস্যায় তাঁর দ্রুত সাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রাখা, এবং শিক্ষা-স্বাস্থ্যসহ যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা তাঁকে ধামরাইবাসীর কাছে একজন প্রকৃত জনবান্ধব ইউএনও হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মামনুন আহমেদ অনিক দুর্নীতি, অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছিলেন। একইসঙ্গে, দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ধামরাই উপজেলাকে আরও সুন্দর, সচেতন ও সুশৃঙ্খল করতে সহায়তা করেছে। নিজ দায়িত্বে থাকা প্রতিটি দিন তিনি নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ধামরাইবাসী তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তাঁর এই কর্মপ্রয়াস ভবিষ্যতে অনেককেই অনুপ্রাণিত করবে এবং তাঁর সাদামাটা হাসিমাখা চেহারা একজন প্রকৃত সেবকের পরিচয় মনে করিয়ে দেবে।

দ্রষ্টব্য: www.ekusherchetna.com এর পক্ষ থেকে তাঁর সামনের পথ আরও উজ্জ্বল হোক-এই আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102