রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: জাতির ‘দীর্ঘদিনের কলঙ্ক’ মোচন হলো-আখতার হোসেন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View

এনসিপি বার্তা সংস্থা, ঢাকা থেকে ॥
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে জাতির দীর্ঘদিনের কলঙ্ক মোচন হয়েছে। তিনি এই রায়কে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছেই গ্রহণযোগ্য।”

তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, “অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তখন সম্পূর্ণ একতরফা রায় দেওয়া হয়েছিল। আমরা সেই রায়কে অবৈধ ঘোষণার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। এই সিদ্ধান্তের ফলে জাতি একটি রাজনৈতিক কলঙ্ক থেকে মুক্তি পেল।”

এনসিপি সদস্য সচিব আরও বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে হলে জুলাই সনদের আদেশে থাকা অস্পষ্টতাগুলো অবিলম্বে দূর করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অস্পষ্টতাগুলো দূর হলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102