রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

শাপলা কলি’ প্রতীকের অন্তর্ভুক্তিতে এনসিপি’র দাবি পূরণের পথে ইসি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এতদিন নির্বাচন কমিশন (ইসি) প্রতীক তালিকায় শাপলা না থাকায় সেই দাবি মানতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।

প্রতীক তালিকায় সংযোজন ও বিয়োজন
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। এতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে ‘শাপলা কলি’ সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক সংরক্ষণ করে যে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তাতে ‘শাপলা কলি’ প্রতীকটি ছিল না।

এনসিপি’র প্রতীক দাবি ও ইসির পূর্বের অবস্থান
গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েক মাস আগে ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এর পর থেকেই দলটির নেতারা এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন।

তবে এই প্রতীক বরাদ্দে অপরাগতা জানিয়ে আসছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়েছিলেন,

“এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই।”

এনসিপি নেতার দৃঢ় অবস্থান
তবে প্রতীক না দেওয়ার বিষয়ে কমিশনের এই বক্তব্য সত্ত্বেও আশাবাদী ছিলেন এনসিপি নেতারা। সর্বশেষ গত সোমবার এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই নেই মন্তব্য করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছিলেন, “যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব।”

নির্বাচন কমিশনের নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার ফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে যে জটিলতা ছিল, তার নিরসন হলো বলেই মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102