বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

মাইকে গালাগালির ‘ক্ষোভের ফল’: রাব্বিকে ২ লাখ টাকা ঋণ দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি ॥
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিদেশ যাওয়ার স্বপ্নপূরণ হতে চলেছে কিশোরগঞ্জের সেই সারোয়ার হোসেন রাব্বির। গত ১৭ অক্টোবর বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে না পেরে রাগে-ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করে যিনি আলোচনায় এসেছিলেন, তাকেই বিদেশ গমনের জন্য দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি ঋণের সেই চেক হাতে পাওয়ার পর নিশ্চিত করেছেন তার স্বপ্নের টিকিট। আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন।

ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাওয়ার পর নিজের ফেসবুক পোস্টে রাব্বি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন:
“আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না- ধন্যবাদ সবাইকে।”
নিজের ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

আলোচনায় এসেছিল যে ঘটনা
গত ১৭ অক্টোবর দুপুরে বিদেশ যাওয়ার অর্থের সংস্থান করতে না পেরে হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন রাব্বি। তিনি ৫০০ টাকায় মাইক ভাড়া করে এনে সরাসরি এলাকাবাসীকে গালাগালি করেন এবং নিজের সমস্ত ক্ষোভ তাদের ওপর উগরে দেন। সেই ভিডিওটি তিনি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং গণমাধ্যমসহ সবার নজরে আসে। প্রথমে হাসি-ঠাট্টা চললেও পরে অনেকেই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় রাব্বির এই ঘটনা আলোচনার কেন্দ্রে ছিল। অনেকেই মন্তব্য করেছিলেন, মানুষ কতটা কষ্ট পেলে এমন চরম পদক্ষেপ নিতে পারে, রাব্বি সেটাই প্রমাণ করেছেন।

ব্যাংকের সহায়তা ও কৃতজ্ঞতা
রাব্বি জানান, বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর ২৩ অক্টোবর তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়।

রাব্বি বলেন, “আমি যে উদ্দেশে যাচ্ছি, সেটা যেন সফল হয়। আর গালাগালি করার ঘটনার জন্য সবার কাছেও দুঃখপ্রকাশ করছি। কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন।”

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করে তাকে আর্থিক সহায়তার জন্য যাবতীয় প্রক্রিয়া শেষে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। তিনি আহ্বান জানিয়েছেন, বিদেশ গমনের ক্ষেত্রে কেউ আর্থিক সমস্যায় পড়লে তারা যেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102