বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬২ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাচ্চা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চা মিয়ার পরিবারের লোকজন জানায়, বেলা ১২টার দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন তিনি। পরে বাড়ির প্রায় সামনে গেলে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানা পুলিশ। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহত বাচ্চা মিয়া একজন দিনমজুর ছিলেন’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102