বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কালিয়ায় দুস্থ মহিলা সহায়তা কর্মসূচীর কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪০ Time View

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইলের কালিয়ায় দুস্থ মহিলা সহায়তা কর্মসূচীর (ভিডবিউবি) কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুস্থদের পরিবর্তে অর্থ ও প্রভাবের বিনিময়ে ইউপি সদস্যদের স্ত্রী, প্রবাসীর স্ত্রী এবং সরকারি চাকরিজীবীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ কার্ড বিতরণে দুস্থ মহিলাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

খাশিয়াল ইউনিয়নের ১৭০ জন কার্ডধারীর তালিকায় সরকারি নার্স ও সৌদি প্রবাসীর স্ত্রীর নাম পাওয়া গেছে। এদের একজন শুড়িগাতী গ্রামের মেয়ে, যিনি বাগেরহাটে বসবাস করেন।

১ নং ওয়ার্ড সদস্য খান ওবায়দুর জানান, চেয়ারম্যানের সুপারিশেই এসব নাম তালিকায় এসেছে। ২ নং ওয়ার্ড সদস্য মিন্টু কুমার দাশ নিজের স্ত্রীর নামে কার্ড করে নিয়েছেন।
তিনি ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

সংরক্ষিত মহিলা সদস্য চায়না বেগমের বিরুদ্ধে কার্ড দিতে ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। বাঐসোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডেও একই চিত্র। প্রবাসীর স্ত্রী, দালান বাড়িতে বসবাসকারী ধনীদের নাম রয়েছে কার্ড তালিকায়।

স্থানীয়রা অভিযোগ করেন, টাকাহীন দুস্থরা বঞ্চিত হচ্ছেন, আর সামর্থবানরা কার্ড পেয়ে যাচ্ছেন প্রভাবের জোরে।এ বিষয়ে খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি.এম. বরকত উল্লাহ মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ জানান, অভিযোগ তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102