মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

তিনটি শর্তে জুলাই সনদে সই করবে এনসিপি: নাহিদ ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ Time View

অনলাইন ডেস্ক ॥
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিনটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এবং জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের চূড়ান্ত পাঠ রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি এবং এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। জনগণের সঙ্গে প্রতারণা না করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়াটি অবশ্যই এনসিপিকে দেখতে দিতে হবে।

এনসিপি কর্তৃক উত্থাপিত তিনটি শর্ত হলো:
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত পাঠ এবং গণভোটের প্রশ্ন জনগণের সামনে আগেই প্রকাশ করতে হবে।

২. জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জারি করবেন।

৩. গণভোটে যদি জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে কোনো নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী, নির্বাচিত সংসদ Constituent Power বা গাঠনিক ক্ষমতা ব্যবহার করে সংবিধান সংস্কার করবে। নতুন এই সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমের জন্য তাদের কোনো কাজ আটকে থাকতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102