বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View

টাঙ্গাইল প্রতিনিধি ॥
‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) সকালে হাত ধোয়া প্রদর্শন, পদযাত্রা (র‍্যালি) এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর দিবসটির গুরুত্ব তুলে ধরে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, একাডেমি শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন এবং মধুপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন। বক্তারা সকলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্বের ওপর জোর দেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102