মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

শাপলা প্রতীক না পেলে ‘আস্থা হারাবে’ এনসিপি: সারজিস আলম

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ Time View

নেত্রকোনা প্রতিনিধি ॥
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দৃঢ়ভাবে বলেছেন, তাদের দল শাপলা প্রতীক পেতে আইনগতভাবে সম্পূর্ণ বৈধ। তিনি আশা প্রকাশ করেন যে গণঅভ্যুত্থানের পর আসা বর্তমান নির্বাচন কমিশন (ইসি) কোনো স্বেচ্ছাচারিতা করবে না এবং এনসিপি এই প্রতীকেই আগামী নির্বাচনে অংশ নেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় এনসিপির জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন।

এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, “নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠানের ওপর আমরা আগামীতে আস্থা রাখতে চাই। সেই নির্বাচন কমিশন যদি কোনো চাপে আমাদের বৈধ অধিকার শাপলা প্রতীক দিতে পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে আস্থা পাওয়া কঠিন হয়ে পড়বে।”

শাপলা প্রতীক না পেলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে সারজিস আলম স্পষ্ট করে দেন যে ‘না পাওয়ার কোনো কারণ নেই’। তিনি বলেন, “আইনগতভাবে যেহেতু কোনো বাধা নেই, তাই শাপলা প্রতীক আমরা পাবই। না পাওয়ার কোনো অপশন নেই। আমরা এটা রাজনৈতিকভাবে বা অন্য যে কোনোভাবে আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করে যাব।”

নির্বাচনী ঐক্য ও প্রার্থী বাছাই
আগামী নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম জানান, এনসিপি সারাদেশে প্রার্থী বাছাইয়ের জন্য কাজ করছে। আসনভিত্তিক ও প্রার্থীভিত্তিক বিভিন্ন বিশ্লেষণ করছে একটি বিশেষ টিম। তিনি ইঙ্গিত দেন যে অধিকাংশ প্রার্থী দলীয় হতে পারেন, তবে দলের বাইরেও স্থানীয়ভাবে যোগ্য প্রার্থীরা সুযোগ পাবেন।

নির্বাচনী ঐক্য প্রসঙ্গে এনসিপির এই সংগঠক বলেন, “বিএনপি-জামায়াত বা এমন বড় দলে হলেই যে আমরা তাদের সঙ্গে ইলেক্ট্রোরাল কমিটমেন্টে যাব, এমনটা নয়। আগামীর বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যে দলের কমিটমেন্ট থাকবে, সেই দলের সাথে নির্বাচনী ঐক্য হতে পারে এনসিপির। পরিবর্তনের কমিটমেন্টটা তাদের থাকতে হবে।”

নেত্রকোনা জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান। সভায় এনসিপির নেত্রকোনা জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102