বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রাজধানীর রূপনগরে পোশাক কারখানার অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ Time View

অনলাইন ডেস্ক ॥
ঢাকা: রাজধানীর রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্রতায় মরদেহগুলো মারাত্মকভাবে ঝলসে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পরিচয় নিশ্চিত করতে *ডিএনএ পরীক্ষা* করানো হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মরদেহগুলো ‘আনোয়ার ফ্যাশন’ নামের ওই পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাসায়নিক বিস্ফোরণের কারণে সৃষ্ট বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তারা সঙ্গে সঙ্গে মারা যান।

আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, কারখানার নিচতলার *’ওয়াশ ইউনিট’* থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও তীব্র আকার ধারণ করে। এই বিস্ফোরণের পর আগুন দ্রুত কারখানার চার তলায় ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102