সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

হাতীবান্ধায় ফেন্সিডিলসহ যুবক আটক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩১৬ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্র (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ এর সদস্যরা।

সোমবার (১৩মে) দুপুরের দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে র‍্যাব-১৩ এর একটি ইউনিট অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক সুশান্ত চন্দ্র হাতীবান্ধা উপজেলার কাদমা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে।

র‍্যাব সুত্র জানায়, সোমবার উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩ এর একটি ইউনিট। এসময় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্রকে আটক করা হয়।

র‍্যাব সুত্রে আরও জানায়, মাদক ব্যবসায়ী সুশান্ত চন্দ্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ ভারত হতে পাচার করে নিয়ে এসে রংপুর এবং লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। বিকেলে সংবাদ সম্মেলন শেষে ওই মাদক ব্যবসায়ীকে হাতীবান্ধা থানায় হস্তান্তরসহ মাদক মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102