বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

শারদীয় দুর্গাপূজা: রাজারহাটে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

মোঃ আশিকুর সরকার (রাব্বি), রংপুর সংবাদদাতা ॥
কুড়িগ্রাম, রাজারহাট: আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। এছাড়াও রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আলম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাজারহাট উপজেলার মোট ১২৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে উপজেলা প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবক সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

উপস্থিত সকলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102