বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বগুড়ায় বাংলাদেশ কারিগরি কলেজের শিক্ষকদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ Time View

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি ॥
বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশনের উদ্যোগে গত ১৮ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার বগুড়ার কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি তাঁর বক্তব্যে কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ এবং কো-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সামছুজ্জামান বিপ্লব।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ শাফিউল আলম সরকার লিমন।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। এছাড়াও, সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102