বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চাকসু নির্বাচনের প্রথম দিনেই ৭ ভিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

অনলাইন ডেস্ক ॥
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের প্রধান পদ, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদের জন্য ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই দিনে মোট ২৬ জন প্রার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ২ জন প্রার্থী হল সংসদ পদের জন্য ফরম নিয়েছেন।

আজ, রবিবার, ১৪ সেপ্টেম্বর, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দিনে মোট ২৬ জন প্রার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ২ জন প্রার্থী হল সংসদ পদের জন্য ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৭ জন ভিপি, ২ জন সাধারণ সম্পাদক (জিএস), এবং ২ জন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদের জন্য মনোনয়ন ফরম তুলেছেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই শান্তিপূর্ণ রয়েছে এবং তিনি আশা করছেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।

উল্লেখ্য, মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। এ বছর চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102