বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

চলে গেলেন লালনগীতি সম্রাজ্ঞী ফরিদা পারভীন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ Time View

বিনোদন ডেস্ক ॥
বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে ভেন্টিলেশনে রাখা হয়। এর আগেও চলতি বছরের জুলাই মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন।

সংক্ষিপ্ত জীবন ও কর্ম
লালনগীতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন ফরিদা পারভীন। তাঁর জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানার শাওল গ্রামে। তবে তাঁর বেড়ে ওঠা কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাওয়া শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। লালনসংগীতে তাঁর হাতেখড়ি সাধক মোকসেদ আলী শাহের কাছে।

সংগীতের জগতে বিশেষ অবদানের জন্য তিনি নানা সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে *একুশে পদক। এছাড়াও, ১৯৯৩ সালে তিনি সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে **জাতীয় চলচ্চিত্র পুরস্কার* পান। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে তিনি *‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’* পুরস্কারে ভূষিত হন। শিশুদের লালনসংগীত শেখানোর জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন *‘অচিন পাখি স্কুল’*।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102