রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অভিনন্দন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ Time View

অনলাইন ডেস্ক ॥
নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আপনার দায়িত্ব গ্রহণ, বিশেষ করে এই সংকটপূর্ণ সময়ে, নেপালের জনগণ আপনার প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, তারই প্রতিফলন।’ ড. ইউনূস দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, ‘নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।’

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদার করতে নেপালের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নেন। দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করলে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102