বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

এইচএসসি পরীক্ষার ফল আসছে অক্টোবরের মাঝামাঝি

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

শিক্ষাঙ্গন ডেস্ক ॥
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, “বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফল প্রকাশের পরবর্তী ধাপগুলো শুরু হবে।”

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবছর শিক্ষকদের খাতা মূল্যায়নের জন্য বেশি সময় দেওয়া হয়েছে। আগে যেখানে শিক্ষকরা ১৫ দিন সময় পেতেন, সেখানে এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। তিনি আশাবাদী যে, পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়েছিল। এতে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ছিলেন। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102