বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কাঁচপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ: যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

অনলাইন ডেস্ক ॥
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০-০৯-২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে সড়কের পাশের প্রায় এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়। এতে এই এলাকার যানজট সমস্যার কিছুটা সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহ-আলম এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা।

ইউএনও ফারজানা রহমান জানান, দীর্ঘদিন ধরে এই মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।

এই উচ্ছেদ অভিযানের ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, প্রশাসন এই অভিযান অব্যাহত রেখে মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102