বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

বান্দরবানে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি ॥
নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একইস্থানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। পরে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় এক আলোচনা সভা ও ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়।

গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী ,গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী, জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সদস্য সচিব তমিজউদ্দিন চৌধুরীসহ জেলাসদর ও বিভিন্ন ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102