সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’ ট্রাম্পকে ইরানের নির্বাসিত যুবরাজের হুঁশিয়ারি: ‘শাসনগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হবে আত্মঘাতী’ গৌরবের ৩৮ বছরে ‘ইত্যাদি’: বিনোদন ও নীতিকথার নান্দনিক মেলবন্ধন বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা ঈদযাত্রায় লাশের মিছিল: দুর্ঘটনারোধে প্রয়োজন সমন্বিত মহাপরিকল্পনা শেষ রক্ষা হয় নাই, ঘাতক ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের গণবিস্ফোরণ: ৫০ অঙ্গরাজ্যের ৩০০০ স্থানে লাখো মানুষের বিক্ষোভ ১১ দিন পর প্রাণ ফিরল হিলি বন্দরে: আমদান-রপ্তানি শুরু প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল: বিদ্যুৎমন্ত্রীর বড় ঘোষণা

নুর কিছুটা শঙ্কামুক্ত, তবে এখনো আইসিইউতে

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৫ Time View

অনলাইন ডেস্ক, ঢাকা॥
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন কিছুটা শঙ্কামুক্ত, তবে এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘ভিপি নূরের আপডেট’ শিরোনামের সেই পোস্টে লেখা হয়েছে, “গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর গতকাল রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”

পোস্টের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।

এর আগে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছিলেন, চিকিৎসকেরা নুরের মস্তিষ্কে রক্তক্ষরণের কথা বলেছেন এবং তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে দলীয় কর্মীরা নুরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেজা এবং তার নাক ফেটে গেছে। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102