শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত নুরুল হক নুর

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

অনলাইন ডেস্ক, ঢাকা ॥
রাজধানীর পল্টনে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করে। আহত নুরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার পর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় জড়ো হন। একপর্যায়ে দু’দলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি সহিংস হয়ে উঠলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে জাপা নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।

পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা স্থান ত্যাগ না করায় যৌথবাহিনীর সদস্যরা ব্যাপক লাঠিচার্জ করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102