রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ইয়েমেনি কর্মকর্তারা এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

রবিবার (২৪ আগস্ট) এই হামলায় সানার হাজেজ বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বেসামরিক জ্বালানি স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলা হয়। হুথি পরিচালিত আল মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, হামলার পর রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বোমা হামলার পর সানার আকাশ কালো ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গেছে।

হামলার ব্যাপারে ইসরায়েল দাবি করেছে, তারা সানার প্রেসিডেন্ট প্রাসাদকেও লক্ষ্যবস্তু করেছে। তাদের মতে, এটি একটি সামরিক কমপ্লেক্সের অংশ।

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন এই হামলাকে ‘জঘন্য যুদ্ধাপরাধ’ এবং দেশের সার্বভৌমত্বের ওপর ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে হুথি কর্মকর্তারা বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, যাতে জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

আনসারুল্লাহ আরও জানায়, আমেরিকার মদদে ইসরায়েল আরব ও মুসলিম দেশগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ চালাচ্ছে। তবে এই হামলা গাজার প্রতি ইয়েমেনের সমর্থনকে দমাতে পারবে না। হুথির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ‘যত বাধাই আসুক না কেন, গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102