মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

মোটরসাইকেলে রেসে প্রাণ গেলো দুই বন্ধুর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৯৫ Time View

ফরিদ আহমেদ , দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি॥
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা (রেস) করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় নাহিন হোসেন (২০) ও সিয়াম হোসেন (২১) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া চর সালিমপুর গ্রামের লিপলু হোসেনের ছেলে নাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু নাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102