শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

হজ ও ওমরাহ মেলা শুরু: প্যাকেজে ৫ থেকে ২০ হাজার টাকা ছাড়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৬ Time View

অনলাইন ডেস্ক, ঢাকা॥
রাজধানীল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সমন্বয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সকালে মেলার উদ্বোধন করবেন।

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, এবারের মেলায় হজ ও ওমরাহ পালনে আগ্রহীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। বিভিন্ন হজ এজেন্সি, কয়েকটি এয়ারলাইনস, ব্যাংক এবং আইটি প্রতিষ্ঠানসহ মোট ১৫৪টি স্টল অংশ নিচ্ছে। এর মাধ্যমে হাজিরা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন।

প্যাকেজে বিশেষ ছাড়
মেলায় অংশগ্রহণকারী এজেন্সিগুলো বিভিন্ন প্যাকেজে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এটি হজযাত্রীদের খরচ কমানোর একটি বড় সুযোগ।

হাবের পক্ষ থেকে জানানো হয়, মেলাটি ঢাকাকেন্দ্রিক হলেও এর মূল উদ্দেশ্য হলো সারা দেশের হজযাত্রীদের সঙ্গে এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের জন্য এটি হজ ও ওমরাহ সম্পর্কে বিস্তারিত জানার এবং প্যাকেজ যাচাই-বাছাই করার একটি চমৎকার প্ল্যাটফর্ম।

হজ ব্যয় বৃদ্ধির শঙ্কা
হাবের কর্মকর্তারা আরও জানান, ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী যদি বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস এবং মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হয়, তাহলে হজযাত্রীদের খরচ ও কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং মন্ত্রণালয় ইতোমধ্যে সৌদি আরবকে একটি চিঠি পাঠিয়েছে। বর্তমানে সৌদি আরবের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102