বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু

ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন: এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

ধামরাই প্রতিনিধি ॥
গত জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের আপসহীন নেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ধামরাইয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে, এই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য এবং আওয়ামী লীগের পুনর্বাসন করার প্রতিবাদও জানানো হয়েছে।

ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকার তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই মামলার মাধ্যমে সারজিস আলমের মতো জনপ্রিয় ও আপসহীন নেতাকে রাজনৈতিকভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসী নেতৃত্ব প্রয়োজন, তখন এমন মিথ্যা মামলা দায়ের করে সেই নেতৃত্বকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা আরও উল্লেখ করেন, বিএনপি নেতা ফজলুর রহমানের গণঅভ্যুত্থান নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবমাননা।

এনসিপি নেতারা অবিলম্বে সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের দমন-পীড়ন চালিয়ে জনগণের আন্দোলনকে থামানো যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102